সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে আফসোস বিবেকের!

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

২০০৩ সালের সেই রাত যেন বলিউডের ইতিহাসে কালো হরফে লেখা। আলো ঝলমলে প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে তৎকালীন সেনসেশন বিবেক ওবেরয় ফাটিয়ে দিলেন একের পর এক বিস্ফোরক বোমা। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে সালমান খানের বিরুদ্ধে তুললেন সরাসরি অভিযোগ। মুহূর্তেই কাঁপতে শুরু করল বলিউডপাড়া, টকশো থেকে চায়ের টেবিল, সবখানে ছড়িয়ে পড়ল সেই ঝড়। রাতারাতি বদলে গেল বিবেকের ক্যারিয়ারের গতিপথ, শুরু হলো বলিউডের এক তিক্ত অধ্যায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার প্রায় দুই দশক পর এবার সেই ‘অপরিণত’ সিদ্ধান্তের জন্য আফসোস করলেন বিবেক। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সালমান খানের বহু আলোচিত সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই গুঞ্জন ওঠে বিবেক ওবেরয়ের সঙ্গে তার নতুন সম্পর্কের। তবে এই প্রেমকাহিনি মোড় নেয় এক ভয়াবহ বিতর্কের দিকে যখন বিবেক এক সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন যে, সালমান খান নাকি তাকে ও ঐশ্বরিয়াকে হুমকি দিচ্ছেন। এই পদক্ষেপের ফলে তিনি আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেননি। সেই সময়কার হৃদয় ভাঙার ভয়, একাকিত্ব এবং মানসিক কষ্টের উল্লেখ করে তিনি বলেন, ‘হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না, কারণ আমি সেটা ইতোমধ্যেই অনুভব করেছি। সেই ভয়, সেই একাকীত্ব, সেই অন্তর্মুখী জীবন ভীষণ কঠিন।’ তবে সময়ের সাথে সাথে এই অভিনেতার দৃষ্টিভঙ্গি বদলেছে। সেই বিতর্কিত ঘটনাকে এখন তিনি দেখেন ঈশ্বরের দেওয়া এক সহনশীলতার পরীক্ষা হিসেবে। তিনি মনে করেন, বিপদ যখন আসে তখন তাকে অনেক বড় মনে হয়। কিন্তু ঈশ্বরের চোখে তা তুচ্ছ কারণ তিনি মানুষকে আরও শক্তিশালী করতে চান।


এই বিভাগের আরো খবর