সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে ছাড়পত্র পেলো পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ শেষ সিনেমাটি ২০২১ সালে সেন্সর থেকে ছাড়পত্র পায়। সেন্সর থেকে ছাড়পত্র পাওয়ার পরেও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এবার সিনেমাটি মুক্তির বিষয়ে সুখবর দিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পপি-আমিন খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। জানা যায়, প্রথমে এ সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। সেই নাম নিয়েই শুটিং শুরু করে পরিচালক। এরপর করোনার মধ্যে সিনেমাটির শেষ লটের শুটিং শেষ হয়। উল্লেখ্য, লাঙ্ আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’। এটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ, ‘কি যাদু করিলা, ‘গঙ্গাযাত্রা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পপি।


এই বিভাগের আরো খবর