সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অগ্নিকাণ্ডে মারা গেলেন শিশুশিল্পী বীর শর্মা

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

অগ্নিকাণ্ডে প্রাণ হারাল ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শিশুশিল্পী বীর শর্মা (১০) এবং তার ভাই শৌর্য শর্মা (১৬)। রাজস্থানের কোটার আনন্দপুরা এলাকার দীপশ্রী অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় তাদের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন মূলত ড্রইং রুমেই সীমাবদ্ধ থাকলেও সেখানে সৃষ্টি হওয়া ঘন ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যদের কেউ তখন বাসায় ছিলেন না। তাদের বাবা জিতেন্দ্র শর্মা একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং মা, টেলিভিশন অভিনেত্রী রীতা শর্মা ছিলেন মুম্বাই। স্থানীয়রা জানান, আশপাশের লোকজন প্রথমে ধোঁয়া টের পেয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢ়ুকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাদের আগেই মৃত ঘোষণা করেন। কোটা পুলিশসুপার তেজস্বিনী গৌতম জানান, ড্রইং রুম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, আসবাবপত্রও সব পুড়ে গেছে। মুম্বাই থেকে মা রীতা শর্মা ফিরে আসার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, মাত্র ১০ বছর বয়সী বীর শর্মা সনি সাব চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শ্রীমদ রামায়ণ-এ ‘পুষ্কল’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তার অকাল প্রয়াণে টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


এই বিভাগের আরো খবর