সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার বনশালির সাথে জুটি বাঁধছেন ‘সাইয়ারা’খ্যাত আহান পান্ডে

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বলিউডে এখনকার সময়ের অভিনেতা আহান পান্ডে। সম্প্রতি ‘সাইয়ারা’ সিনেমা থেকে রাতারাতি তারকা বনে গেছেন তিনি। এদিকে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাতিজাও তিনি। সব মিলিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পোক্ত করছেন এই অভিনেতা। এরই মধ্যে হঠাৎ আলোচনায় এই নায়িক। কারণ, জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বনশালির অফিসের বাইরে দেখা গেছে তাকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক জল্পনা শুরু হয়েছে, বানশালির নতুন সিনেমায় হয়তো দেখা মিলবে আহানের। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আহান একটি সাদা মার্সিডিজ থেকে নেমে দ্রুত বানশালির মুম্বাই অফিসের ভেতরে প্রবেশ করছেন। হালকা শার্ট ও ডেনিম প্যান্ট পরা এই অভিনেতার চেহারা স্পষ্ট না দেখা গেলেও তার ভক্তরা নিশ্চিত যে তিনিই বানশালির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে আহান ও বানশালির এই যোগাযোগ ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। যদিও আহান বা বানশালি কেউই এই খবরের সত্যতা নিশ্চিত করেননি, তবু ভক্তরা মন্তব্য করছেন, আহান ও সঞ্জয় লীলা বানশালি দারুণ কিছু আনতে পারে। এদিকে মোহিত সুরি পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন আহান। ছবিটি বিশ্বজুড়ে ৫৭৯ কোটি রুপির (প্রায় ৭ হাজার ৬০০ কোটি টাকা) বেশি আয় করে দারুণ সাফল্য পায়। বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে এটি বেশ জনপ্রিয়তা অর্জন করে।

 


এই বিভাগের আরো খবর