সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পিকআপ-সিএনজি সংঘর্ষ, মা-মেয়েসহ ৩ জনের প্রাণ গেল

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সিএনজি-পিকআপ সংঘর্ষে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন:- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া সিএনজি চালক শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)।

শান্তিগজ উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনাস্থানে শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সিলেটের উদ্দেশ্য যাচ্ছিলো এ সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।  এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী যাত্রী ও সিএনজি চালক মারা যায়। এছাড়া আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল আহাদ বলেন, “পিকআপ-সিএনজি সংঘর্ষে মা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তেরর জন্য পাঠানো হয়েছে।”


এই বিভাগের আরো খবর