সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিনিধি: / ৩০৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

মো. আল আমিন শেখ: বাগেরহাটের মোরেলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন,
রাজনৈতিক  ও সামাজিক সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন,
উপজেলা প্রশাসন। সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ও ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান
জাতীয় পতাকা উত্তোলন করে।
এ দিন সকালে উপজেলা পরিষদ ও প্রশাসানের পক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন
করেন, নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। এ সময়
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর
মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, মোরেলগঞ্জ পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
মোরেলগঞ্জ থানা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, প্রেসক্লাব, রাজ নৈতিক দল, ফায়ার সার্ভিস,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামজিক সংগঠন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা চত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
ছাত্র/ছাত্রীদের কুজকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, বীর শহীদদের রুহের
মাগফিরত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে
জোহর বাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অপর দিকে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় র‌্যালি ও পুষ্পমাল্য অর্পন করেন, উপজেলা আওয়ামী লীগ ও
তার সহযোগী সংগঠন।


এই বিভাগের আরো খবর