সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মঞ্চেই প্রাণ হারালেন বরেণ্য অভিনেতা অমরেশ মহাজন

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন: ভারতের হিমাচল প্রদেশের চাম্বা চৌগানে রামলীলা মঞ্চায়ন চলাকালীন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বরেণ্য মঞ্চ অভিনেতা অমরেশ মহাজন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অমরেশ মহাজন রাজা দশরথের চরিত্রে অভিনয় করছিলেন। ডায়লগের মাঝখানে হঠাৎ তিনি বাঁ দিকে হেলে পড়েন এবং পাশে থাকা সহ-অভিনেতার কাঁধে ভর দিয়ে পড়েন। প্রাথমিকভাবে উপস্থিতরা মনে করেছিলেন এটি অভিনয়ের অংশ। কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝতে পারেন, গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে।
শ্রী রামলীলা ক্লাব চাম্বার সভাপতি স্বপন মহাজন জানান, ‘উনি মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। আমরা সবাই শোকাহত।’ গত বুধবার রাত ৮টা ৩০ মিনিটে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা শোক প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘আমি টিভিতে সরাসরি মৃত্যুর ভিডিওটি দেখেছি। হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট ভিন্ন বিষয়।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘তাঁর আত্মার শান্তি কামনা করছি।’
অমরেশ মহাজন ‘সিন্দাবাদ’ খ্যাত এবং মঞ্চ ও টেলিভিশনে দীর্ঘদিনের অভিজ্ঞতায় সমাদৃত একজন অভিনেতা ছিলেন। তাঁর অসামান্য অবদান ও অভিনয় দক্ষতা ভারতীয় বিনোদন জগতে একটি শূন্যস্থান রেখে গেল।


এই বিভাগের আরো খবর