সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএনপি হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

রিপন মাহমুুদ, পিরোজপুুুরঃ  পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্ধসঢ়;বায়ক কমিটির সদস্য
সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেছেন, “বিএনপি হারলে
বাংলাদেশ হারবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের মানুষ হেরে যাবে।
বিএনপি হেরে গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান আপনাদেরকে নতুন একটি কমিটি উপহার
দিয়েছেন, আপনাদের খুশি করেছেন। তাই আগামী নির্বাচনে তাকেও
আমাদের খুশি করতে হবে। আপনারা বলছেন, ‘নজরুল-কিসমত সবার সেরা
পরিষদ’। এই কমিটি ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান
তারেক রহমান। এক ক্রান্তিকালে এই কমিটি গঠন করা হয়েছে-সামনে
জাতীয় নির্বাচন এবং দলের পুনর্গঠন। এরকম গুরুত্বপূর্ণ সময়ে আমাদের
দায়িত্ব আরও বেশি।” কিসমত জানান, “আগামী নির্বাচনে আমরা
পিরোজপুর থেকে তিনটি আসন উপহার দেবো। সাংগঠনিক শূন্যতা ও
নেতৃত্বের দুর্বলতা যেখানে আছে, সেখানে আমরা তা পূরণ করব। সততা ও
দায়িত্বশীলতার সাথে কাজ করলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে
না। যারা বিজয় উল্লাসের জন্য অপেক্ষা করছে তাদের ভোট কি আমাদের চেয়ে
বেশি ? যদি আমরা নিজেদের ভোট ধরে রাখতে না পারি, তাহলে নতুন এই
কমিটি দেয়ার কোনো অর্থ থাকবে না।” এ সময় বক্তব্য রাখেন
নবনির্বাচিত আহ্ধসঢ়;বায়ক নজরুল ইসলাম খান ও যুগ্ম আহ্ধসঢ়;বায়ক এলিজা
জামান।এর আগে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্ধসঢ়;বায়ক কমিটির
নেতৃবৃন্দ ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য
অর্পণ করেন। পিরোজপুরে ফেরার পথে তারা ১৫টি পথসভায় যোগ দেন।


এই বিভাগের আরো খবর