সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভক্তদের সুখবর দিলেন ক্যাটরিনা-ভিকি জুটি

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের জীবনের সবচেয়ে আনন্দের খবরটা পেলেন। দু’জনের ঘরে আসছে প্রথম সন্তান। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বার্তায় ক্যাটরিনা ও ভিকি লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি। হৃদয় ভরা আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে আমরা এই সুখবর শেয়ার করছি।’ ভক্তরা ইতিমধ্যেই অভিনন্দন বার্তায় ভরিয়ে দিচ্ছেন তারকাজুটির পোস্টের মন্তব্য ঘর। বিয়ের পর থেকেই ভক্তদের কাছে এ খবর ছিল সবচেয়ে প্রত্যাশিত। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিঙ্ সেন্সেস ফোর্টে বিয়ের পিঁড়িতে বসেন। তারপর থেকে একসঙ্গে নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন তারা। এবার জীবনের সবচেয়ে বড় সুখবর জানিয়ে আরও একবার মন জয় করলেন বলিউডের প্রিয় এই দম্পতি।


এই বিভাগের আরো খবর