সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলের পক্ষে নেওয়ায় এজেন্টকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

প্রতিনিধি: / ১২৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় চালানো ইয়াসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দিনকে দিন ব্যাপকভাবে অবস্থান নিচ্ছে সারা বিশ্বের অসংখ্য শিল্পীরা। এমন সময়ে এই বর্বরতাকে অর্থাৎ ইসরায়েলকে সমর্থন দেওয়ায় নিজের এজেন্টকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মতো একটি চিঠিতে সই করেছিলেন ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি; সে জন্যই তাকে বরখাস্ত করেন ডুয়া লিপা। এছাড়াও এই শিল্পীর পক্ষ থেকে একটি সূত্র জানায়, ফিলিস্তিনের প্রতি ডুয়া লিপার যে সমর্থন রয়েছে, তা তার এজেন্টের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই এজেন্ট ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের পক্ষপাতী। আর এতে ইসরায়েলের প্রতি তার এই সমর্থন স্পষ্ট হয়েছে; ফলে এমন সিদ্ধান্ত নিয়েছেন ডুয়া লিপা। ঘটনার সূত্রপাত, জুলাই মাসে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালের আগে ফিলিস্তিনপন্থী আইরিশ র‌্যাপ ব্যান্ড ‘নিসক্যাপ’কে এক গোপন চিঠির মাধ্যমে যুক্তরাজ্যের গ্লাস্টনবুরি মিউজিক ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়। সেখানে স্বাক্ষর করেন সংগীতশিল্পীদের একটি দল। পরে চিঠিটি ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে পাঠানো হলে তা ফাঁস হয়ে যায়; আর চিঠিতে সই করা সেই সংগীতশিল্পীদের বিরুদ্ধে অনেকে নিন্দা জানান। উল্লেখ্য, ডেভিড লেভি ছিলেন ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে একজন। তিনি ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির হয়ে ডুয়া লিপার এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। অর্থাৎ, ফিলিস্তিনের প্রতি ডুয়া লিপার যে সমর্থন, তা তার এজেন্টের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; ফলে বরখাস্তের এই সিদ্ধান্ত।


এই বিভাগের আরো খবর