সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাইয়ারা জুটি বাস্তবেও প্রেমে মজেছেন

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বাস্তব জীবনেও প্রেমে জড়ালেন সাইয়ারা জুটি। ‘সাইয়ারা’ সিনেমার নায়ক-নায়িকা আহান পান্ডে আর আনীৎ পাড্ডাকে নিয়ে এমন খবরই উড়ছে বলিউডের বাতাসে। পর্দায় তাদের কেমিস্ট্রি দেখে দর্শক মুগ্ধ হয়েছে। দেশ বিদেশে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। বঙ্ অফিসেও সাইয়ারা জুটি করেছে বাজিমাত। শোনা যাচ্ছে, তাদের এই কেমিস্ট্রি এখন শুধু সিনেমাতেই সীমাবদ্ধ নেই। বাস্তবেও প্রেমে মজেছেন তারা! জানা গেছে, শুটিংয়ের সময় নাকি আহান খুব খেয়াল রাখতেন আনীতের। একসঙ্গে কাজ করতে করতে তাদের বন্ধুত্বটা ধীরে ধীরে প্রেমে বদলে গেছে। এখন তারা নাকি একেবারে সোনায় সোহাগা যুগল! কেউ কাউকে চোখে হারান না। তবে সাইয়ারা জুটি তাদের প্রেম গোপন রেখেছেন। শোনা যাচ্ছে, প্রযোজক আদিত্য চোপড়াই নাকি বলেছেন প্রেমের খবর গোপন রাখতে। কারণ? দু’জনের নতুন তারকাখ্যাতিতে নাকি ‘কাপল ট্যাগ’ খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আপাতত চুপচাপ চলছে ভালোবাসা। এদিকে আনীৎ পাড্ডা যোগ দিচ্ছেন দিনেশ ভিজানের হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজিতে। নতুন সিনেমার নাম হবে ‘শক্তি শালিনী’। ইতিমধ্যেই নাকি লুক টেস্টও শেষ করে ফেলেছেন তিনি। ছবির শুটিং শুরু হবে চলতি বছরের শেষ দিকে। কে পরিচালনা করবেন, তা এখনো রহস্য। তবে শোনা যাচ্ছে, ‘মুঞ্জা’ বানানো আদিত্য সারপোতদারকেই ছবিটি পরিচালনার দায়িত্ব দিতে চাইছেন দিনেশ ভিজান।


এই বিভাগের আরো খবর