সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দ্বিতীয় সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন ‘সাইয়ারা’খ্যাত অনিত পাড্ডা

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আহান পান্ডে এবং অনিত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ ছবির অসাধারণ সাফল্যের পর এবার দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন অনিত পাড্ডা। একজন অসুস্থ প্রেমিকার চরিত্রে অভিনয় করার পর এবার একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন এই ২২ বছর বয়সী অভিনেত্রী। জানা গেছে, অনিত পাড্ডা অভিনয় করবেন একটি কোর্টরুম ড্রামা সিনেমায়, যেখানে তিনি একজন তরুণীর চরিত্রে অভিনয় করবেন। এই চরিত্রের মূল গল্প ঘুরে বেড়াবে ন্যায়বিচারের লড়াই নিয়ে, যেখানে তিনি পুরো সিস্টেমের সঙ্গে লড়াই করবেন। এ সিনেমায় অর্জুন মাথুর এবং ফাতিমা সানা শেখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অনিত। আইনি লড়াইয়ের পটভূমিতে নির্মিত এ সিনেমা সাহস, সত্য ও ন্যায়বিচারের গল্প তুলে ধরবে। বিশেষভাবে জানা গেছে, সিনেমায় অনিত অভিনয় করবেন এমন একজন নারী চরিত্রে, যাকে প্রভাবশালী আধ্যাত্মিক নেতার দ্বারা নির্যাতন এবং অন্যায়ের শিকার হতে হয়। সিনেমার গল্পে দেখানো হবে কীভাবে এই চরিত্র অবিচারের বিরুদ্ধে লড়াই করে নিজের ও অন্যদের অধিকার রক্ষা করে। সিনেমার পরিচালক নিত্য মেহরা, যিনি এর আগে ‘মেড ইন হেভেন’ এবং ‘বারবার দেখো’ ছবির জন্য পরিচিত। এর আগে অনিত পাড্ডা পরিচালকের ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ ছবিতে অভিনয় করেছিলেন। বঙ্ অফিসে দুর্দান্ত সফলতা অর্জনের পর ‘সাইয়ারা’ বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে। বড় পর্দার পর এখন এটি নেটফ্লিঙ্ েদেখার সুযোগ রয়েছে, যেখানে দর্শকরা ছবিটির গল্প ও অভিনয়ের প্রশংসা করছেন।


এই বিভাগের আরো খবর