সর্বশেষ :
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ কোরিয়ান গেমে আসক্ত: নবম তলা থেকে একে একে লাফিয়ে পড়লো তিন বোন গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র তিন দিনের যুদ্ধ শেষে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সেনাবাহিনী লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেহজাবীনের ‘সাবা’ দেশে মুক্তি পাচ্ছে

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসব মাতিয়ে অবশেষে দেশের পর্দায় আসছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। নিজের সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি জানান, খুব শিগগিরই সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। তিনি জানান, ‘‘সাবা’ এখন পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুত। সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের শুরুতে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’ ‘সাবা’ সিনেমায় উঠে এসেছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী গল্প। কেন্দ্রীয় চরিত্র সাবা, যার বাবা মারা গেছেন আর মা শিরিন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায়। হুইলচেয়ারে বন্দি শিরিনের একমাত্র ভরসা তার মেয়ে সাবা। সংসারের দায়িত্ব ও মায়ের সেবায় ব্যস্ত সাবা নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি। অর্থকষ্টে জর্জরিত এই মেয়েটি চেষ্টা করে যাচ্ছিল মাকে সুস্থ করার। কিন্তু হঠাৎ একদিন শিরিনের হার্ট অ্যাটাক হয়। চিকিৎসক জানান, জরুরি অপারেশন প্রয়োজন। তখন দিশেহারা সাবার কাঁধে ভেঙে পড়ে আকাশ। গত বছর সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘সাবা’র। এরপর এটি প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ অন্তত এক ডজন আন্তর্জাতিক উৎসবে। মেহজাবীনের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচীসহ আরও অনেকে। দর্শকদের কাছে মেহজাবীনের এই নতুন সিনেমা কতটা প্রশংসিত হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।


এই বিভাগের আরো খবর