সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পূজা দিয়ে তোপের মুখে পড়লেন জাহির ইকবাল

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ভিন্নধর্মে বিয়ে বলিউডে নতুন নয়। ইন্ড্রাস্টির বাদশাহ শাহরুখ খান-গৌরী থেকে আলি ফজল-রিচা চাড্ডা, সাইফ আলি খান-কারিনা কাপুর- এমন অনেক দম্পতিই সুখে সংসার করেছেন। গত বছর অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ে করেন বলিউড তারকা জাহির ইকবালকে। সেই থেকে বারবার সমালোচনার মুখে পড়েন এ তারকা দম্পতি। যোগ্য জবাবও দিয়ে আসছেন অভিনেত্রী। প্রতি বছরই সালমান খানের বাড়ির গণেশ পূজায় দেখা যায় সোনাক্ষী সিনহাকে। এবারও স্বামীকে সঙ্গে নিয়ে আসেন তিনি। বিসর্জনে নাচের পাশাপাশি স্বামীকে সঙ্গে নিয়ে গণেশের আরতি করতেও দেখা যায় অভিনেত্রীকে। সোনাক্ষীর পরনে চুড়িদার, মাথা ঢাকা ওড়নায়। অন্যদিকে প্যান্ট-শার্ট পরে জাহির ইকবাল। ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় নেটিজেনদের কটাক্ষের শিকার হন জাহির। এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অনেকেই মন্তব্যে লিখেছেন-ইচ্ছা নেই, শুধু শুধু জোর করে পূজা করছেন কেন? আবার অনেকের দাবি- সোনাক্ষীর জন্য নাকি বাধ্য হয়ে পূজায় এসেছেন জাহির। অভিনেত্রী স্বামীর সঙ্গে গণেশ পূজার ভিডিও পোস্ট করতেই সমালোচনার ঝড় ওঠে। যদিও এ ধরনের কটাক্ষে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। বিয়ের পরপরই সোনাক্ষী স্পষ্ট বলে দেন-তাদের সম্পর্কে ধর্ম নয়, বরং ভালোবাসাটাই আসল। তিনি জানিয়েছিলেন, একে অন্যের ধর্মের প্রতি তারা শ্রদ্ধাশীল।


এই বিভাগের আরো খবর