সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মঞ্চেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলো মালায়ালাম অভিনেতার

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বুক চেপে ধরে অনুষ্ঠানের মঞ্চেই পড়ে যান অভিনেতা। তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তৎক্ষণাত। সেখান থেকে দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। এখনো সেখানেই চিকিৎসাধীন জনপ্রিয় মালায়ালাম অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক রাজেশ কেশব। তার বয়স মাত্র ৪৯ বছর। কোচির একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান চলাকালে হঠাৎ হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হন রাজেশ। লুটিয়ে পড়েন মঞ্চে। দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজেশ কেশব হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার অবস্থা অত্যন্ত সংকটজনক। চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা না পেরোলে তার শারীরিক অবস্থার হালনাগাদ কোনো তথ্য নিশ্চিত করা যাবে না। অভিনেতার হৃদযন্ত্রের কিছুটা উন্নতি হলেও, চিকিৎসকদের আশঙ্কা মস্তিষ্কে সামান্য আঘাত থাকতে পারে তার। ঘটনায় মুষরে পড়েছে মালায়ালাম চলচ্চিত্র ও টেলিভিশন জগৎ। রাজেশ কেশবের বন্ধু ও পরিচালক প্রতাপ জয়লক্ষ্ণী ফেসবুকে অভিনেতার শারীরিক অবস্থার আপডেট দেন এবং তার দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় রাজেশ, প্রাণবন্ত উপস্থিতিতে যে মঞ্চ মাতিয়ে রাখতেন, তিনি যান্ত্রিক সহায়তায় স্থির হয়ে শুয়ে আছেন।’ রাজেশ কেশব আরকে নামে পরিচিত। টেলিভিশনে উপস্থাপক হিসেবে তিনি দারুণ জনপ্রিয়। বেশ কয়েকটি মালায়ালাম সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। তার আকস্মিক অসুস্থতার খবরে সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।


এই বিভাগের আরো খবর