সর্বশেষ :
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ কোরিয়ান গেমে আসক্ত: নবম তলা থেকে একে একে লাফিয়ে পড়লো তিন বোন গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র তিন দিনের যুদ্ধ শেষে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সেনাবাহিনী লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমাল মালিক শ্রদ্ধা কাপুরকে নিজের মনের কথা জানালেন

প্রতিনিধি: / ১২৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সালমান খানের ‘বিগ বস’র ভরা মঞ্চে এসে নিজের মনের কথা জানালেন সংগীতশিল্পী আমাল মালিক; দরাজ গলায় জানালেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালোলাগার কথা। সম্প্রতি এই শো এর একটি পর্বে উপস্থিত হন আমাল মালিক। এই গায়ক স্পষ্ট বলেন, ‘শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন; উনি খুবই ভালো মনের মানুষ। আমার ক্রাশ ছিলেন তিনি।’ আমাল মালিক বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো। তাতে কোনো সন্দেহ নেই।’ আমাল আরও বলেন, “শ্রদ্ধার ‘স্ত্রী’ ছবিতে একটি অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি করে এসে সবাইকে প্রহার করতে শুরু করে এবং সেই দৃশ্য দেখে পুরো সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিলো আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে।’ এর পাশাপাশি আমাল এদিন ভাগ করে নেন তার মিউজিক্যাল পরিবারের নানা কথা। জানান, তিনি তার আরও অন্যান্য দিকগুলো দর্শকের সামনে তুলে ধরতে চান।


এই বিভাগের আরো খবর