সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অনন্ত জলিল এবার চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত নিলেন

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মাস কয়েক আগেই চিত্রনায়িকা বর্ষা ঘোষণা দেন চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর। কারণ হিসেবে জানান, সন্তানরা বড় হচ্ছে তার; তারা মাকে পর্দায় দেখলে কী ভাববে, সেটি ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে তখন বেশ বিতর্কও তৈরি হয়। এবার একই পথে হাঁটতে যাচ্ছেন তার স্বামী, চিত্রনায়ক অনন্ত জলিল। এক সাক্ষাৎকারে তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেবেন তিনি। এ নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে, এটা ভালো দেখায় না।’ অনন্ত আরও বলেন, ‘তার দুই ছেলে কোরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবো।’ এদিকে স্ত্রী বর্ষার সিদ্ধান্ত প্রসঙ্গে অনন্তের মন্তব্য, ‘যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল- দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ উল্লেখ্য, অনন্ত-বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবির কাজ ৭০ ভাগ শেষ হয়েছে বলে জানান এই নায়ক। ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনাও রয়েছে।


এই বিভাগের আরো খবর