সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কৃতি স্যানন বলিউডের বৈষম্য নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বলিউডে তারকাদের পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য নিয়ে বিতর্ক বহু পুরোনো। এবার এই বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেনঅভিনেত্রী কৃতি স্যানন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলেছেন, একই পরিমাণ কাজের জন্য কেন নারী ও পুরুষের পারিশ্রমিক সমান হবে না? এক অনুষ্ঠানে কৃতি বলেন, ‘সমস্ত ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখেই বলছি, আমি বুঝি না যে কেন বেতনের এত তারতম্য হয়? কারণ, কিছু কিছু কাজের ক্ষেত্রে, আপনি পুরুষ না মহিলা সেটা কোনও ব্যাপারই না।’ তার কথায়, ‘পারিশ্রমিক সেক্ষেত্রে সমানই হওয়া উচিত। সিনেদুনিয়ার ক্ষেত্রেও এই আলোচনা আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি এবং বিশ্বাস করুন, অন্য যে কোনও মানুষের থেকে আমাদের খারাপ লাগে সবচেয়ে বেশি।’ তার মতে, যদি নারীকেন্দ্রিক কোনও ছবিও তৈরি হয় সেক্ষেত্রেও পুরুষকেন্দ্রিক ছবির থেকে কম বাজেট ধরা হয়। অভিনেত্রীর কথায়, ‘আমার মনে হয় এটা একটা বৃত্তের মতো।’ শেষে বলেন, ‘যেখানে পুরুষকেন্দ্রিক ছবির তুলনায় কোনও নারীকেন্দ্রিক ছবি ভাল ব্যবসা করতে পারে না এবং তারপর ধরেই নেওয়া হয় যে এই কারণেই অভিনেত্রীর পারিশ্রমিক কম, অভিনেতার বেশি।’


এই বিভাগের আরো খবর