সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরীমণির মেয়েকে আইসিউতে রাখা হলো

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে আইসিউতে রাখা হয়েছে। পাশাপাশি জ্বরাক্রান্ত হয়েছে তার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য।জ্বরাক্রান্ত হয়েছে পরীমণি নিজেই। তিনজনই বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট। গত ১০ আগস্ট ছিল পরীমনির ছেলের তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি। ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমনি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন। ধারণা করা হচ্ছে, সেদিন ভাইরাস আক্রান্ত কোনো অতিথি জ্বরের জীবাণু নিয়ে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন। পরীমনির সহকারী জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে। তবে জ্বর ছাড়ছে না, শরীরে ব্যাথাও আছে। আরও কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে, থাকতে হবে চিকিৎসকদের পরিচর্যায়। এদিকে কঠিন এই সময়ে ভক্তদের দোয়া কামনা করেছেন অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর