সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

থ্রি ইডিয়টস খ্যাত অচ্যুত পোতদার মারা গেছেন

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। গত সোমবার ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক জটিলতার কারণে অভিনেতার হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। গতকাল মঙ্গলবার ঠাণেতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। অভিনয়ের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। সমান দক্ষতায় বাণিজ্যিক থেকে সমালোচকদের প্রশংসিত- দুই ধরনের ছবিতেই অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস-এ অধ্যাপকের ভূমিকায় তার উপস্থিতি আজও দর্শকের মনে রয়ে গেছে। বিশেষ করে তার মুখের সংলাপ, “আরে, কেহনা ক্যা চাহতে হো”- এখনও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিম হিসেবে ঘোরাফেরা করে। শুধু সিনেমাই নয়, ছোট পর্দাতেও ছিল তার শক্তিশালী উপস্থিতি। ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধান মন্ত্রী (জি টিভি), আহত (১৯৯৫-২০০১, সনি টিভি), ওয়াগলে কি দুনিয়া এবং মাঝা হোশিল না (জি মারাঠি)-তে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। অভিনয়ে আসার আগে পোতদারের জীবন ছিল ভিন্নপথে। মধ্যপ্রদেশের রেওয়ায় অধ্যাপনা করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর দীর্ঘ ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে কাজ করে ১৯৯২ সালে অবসর নেন। ৪৪ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখার পরই শুরু হয় তাঁর অভিনয়যাত্রা। অচ্যুত পোতদারের মৃত্যুতে বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনসহ টেলিভিশন দুনিয়া শোকস্তব্ধ।


এই বিভাগের আরো খবর