সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রজনীকান্তের ‘কুলি’ মুক্তির দিনেই পাইরেসির কবলে পড়লো

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হলো রজনীকান্তের নতুন অ্যাকশন-ড্রামা ছবি ‘কুলি’। প্রেক্ষাগৃহে চালানোর কয়েক ঘণ্টার ব্যবধানেই অনলাইনে পাওয়া গেছে সিনেমাটি। গত বৃহস্পতিবার মুক্তির দিন দুপুরেই টেলিগ্রাম চ্যানেলসহ বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে এইচডি প্রিন্টে দেখা গেছে সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের খবর, ছবির অবৈধ কপি সার্চ ইঞ্জিনে ‘কুলি ফ্রি ডাউনলোড’ হিসেবে ট্রেন্ডিং হতে শুরু করে। তামিলরকার্স, পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ, মুভিজদা সহ একাধিক কুখ্যাত পাইরেসি সাইটে দ্রুত ছড়িয়ে পড়ে ছবি। কিছুক্ষণের মধ্যেই লিঙ্ক পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া এবং টেলিগ্রামের বড় বড় চ্যানেলে। ফলে ছবির প্রথম দিনের থিয়েটার ব্যবসাও ঝুঁকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে ছবির টিম এবং রজনী ভক্তরা নেটদুনিয়ায় অনুরোধ জানাচ্ছেন, ‘থিয়েটারে গিয়ে ছবি দেখুন, অবৈধ ডাউনলোড এড়িয়ে চলুন। পাইরেসি সরাসরি বঙ্ অফিস সংগ্রহে প্রভাব ফেলে।’ ‘কুলি’ পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। প্রধান চরিত্রে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুন, আমির খান এবং শ্রুতি হাসান।


এই বিভাগের আরো খবর