সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ফরিদপুরে তিন প্রাণহানি

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারসংলগ্ন ঢাকা–খুলনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

হাইওয়ে করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ জানান, কানাইপুর ব্রিজের ওপর ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাসের সঙ্গে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ তিন জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—চুয়াডাঙ্গার দামোদর থানার পীরপুর গ্রামের আতিয়ার শেখ (৫৫), বরগুনার বামনা থানার চালিতা বুনিয়া গ্রামের রঞ্জিত দাস (৫২) এবং নওগাঁর বদলগাছি উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের সুবর্ণা আক্তার (২৩)।

প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান চাঁন জানান, সংঘর্ষের পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন। দুর্ঘটনা কবলিত দুই বাসই পুলিশ জব্দ করেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আটজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।


এই বিভাগের আরো খবর