সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আসিফ আকবর মালদ্বীপে গান শোনাতে গেলেন

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর অনেক দিন পর বিদেশ সফরে গেলেন। এবার মালদ্বীপ গেলেন সংগীত পরিবেশন করতে। গত বুধবার এ সংগীতশিল্পী মালদ্বীপের উদ্দেশে রওনা দেন। আজ শুক্রবার মালদ্বীপের হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে গান শোনাবেন সংগীতের এ যুবরাজ। আসিফ আকবর ধারাবাহিকভাবে গান প্রকাশ করে যাচ্ছেন। এতে তার ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। সম্প্রতি ‘যত ভালোবাসি তোরে’ নামে নতুন গান প্রকাশ পেয়েছে। রোমান্টিক ঘরানার এ গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর ও সংগীত করেছেন অমিত কর। আর এ গানের সঙ্গে মানানসই করে ভিডিওতেও ফুটিয়ে তোলা হয়েছে প্রেমের আবহ। এ গানটিই মালদ্বীপে পরিবেশন করবেন এ সংগীতশিল্পী। এখন দেখার পালা, নতুন গান কতটা জায়গা করে নেয় শ্রোতাদের মনে। আসিফের আরেকটি গান ‘ভীষণ কান্না পায়’ এর আগে ১০ জুলাই প্রকাশ করা হয়েছিল। গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। এই গানের ভিডিওতে নিজেই অংশ নেন তিনি। এটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান, ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম। এর আগে গত কুরবানির ঈদে আসিফ আকবর প্রকাশ করেছিলেন বিশেষ একটি দ্বৈত গান ‘মন যে ছুঁয়েছে মন’। সেখানে তার সঙ্গে গেয়েছেন ভারতীয় গায়িকা সাধনা সারগাম। আর গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। ভিডিও নির্মাণে ছিলেন চন্দন রায় চৌধুরী এবং প্রযোজনায় ছিলেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। এতে মডেল হিসেবে ছিলেন মৌরি মাহদি।


এই বিভাগের আরো খবর