সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাহরুখের প্রতিবেশী হচ্ছেন আমির!

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বলিউড কিং শাহরুখ খানের পর এবার আমির খানও নতুন ঠিকানায় পাড়ি দিলেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলের উইলনোমনা অ্যাপার্টমেন্টে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির। এর মধ্য দিয়ে তিনি শাহরুখের প্রতিবেশী হলেন। এই ফ্ল্যাটগুলোর মাসিক ভাড়া ভারতীয় প্রায় ২৪.৫ লাখ টাকা। তবে হঠাৎ করে আমিরের এই ফ্ল্যাট ভাড়া নেওয়ার পেছনে একটি বড় কারণ রয়েছে। বর্তমানে তিনি যে ভার্গো-কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকেন, সেখানে ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে। সেগুলোর পুনর্র্নিমাণের কাজ চলছে। এই পুনর্র্নিমাণের কাজ শেষ হলে বর্তমান ফ্ল্যাটগুলো দ্বিগুণ আকারে বিলাসবহুল সি-ফেসিং অ্যাপার্টমেন্টে রূপান্তরিত হবে। জানা গেছে, এর প্রতি বর্গফুটের দাম এক লাখ টাকারও বেশি হবে। এ কারণে পাঁচ বছরের জন্য নতুন এই চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির। চুক্তির মেয়াদ ২০২৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত। আমিরের নতুন ঠিকানা থেকে শাহরুখ খানের বিখ্যাত বাড়ি ‘মন্নত’-এর দূরত্ব মাত্র ৭০০ মিটার। শাহরুখ ‘মন্নতের’ রক্ষণাবেক্ষণের জন্য ওই অঞ্চলেই নতুন একটি বাড়ি নিয়েছেন। শুধু শাহরুখ নন, ওই এলাকায় বলিউডের আরও অনেক বিশিষ্টজনের বাস।


এই বিভাগের আরো খবর