সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের কক্সবাজারে বৈঠক ‘গুজব’

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ’র কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।

কক্সবাজারের ইনানির একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন বলে স্যোশাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে ।

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন- তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

এই অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারা।

গণমাধ্যমকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ব্যক্তিগত ভ্রমণে গেছেন কক্সবাজারে। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টিকে গুজব। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।


এই বিভাগের আরো খবর