সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাত ৮টার পর জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণ দেবেন। বিষয় জানানে হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।

ভাষণটি একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে।

তথ্য সূত্রে জানা গেছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে-তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন।

এদিকে আজ বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র জনসম্মুক্ষে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা।


এই বিভাগের আরো খবর