সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জ্যাকুলিন ফার্নান্দেজ আস্ত এক দ্বীপের মালিক!

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বলিউড তারকাদের বিলাসী জীবন নতুন কিছু নয়। তবে সবাইকে চমকে দিয়ে একেবারে আস্ত একটি দ্বীপ কিনেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দীপিকা, প্রিয়াঙ্কা বা আলিয়ার মতো তারকাদের পেছনে ফেলে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান এই লাস্যময়ী।ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জ্যাকুলিন ২০১২ সালে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে প্রায় চার একর আয়তনের একটি ব্যক্তিগত দ্বীপ কিনেছেন, যার দাম ছিল প্রায় ৬ লাখ মার্কিন ডলার-বাংলাদেশি মুদ্রায় যা ৭ কোটি ৩৩ লাখ টাকারও বেশি।শোনা যাচ্ছে, সেখানে বিলাসবহুল ভিলা গড়ার পরিকল্পনা তার ছিল। তবে সেটা নিজের ব্যক্তিগত ব্যবহার নাকি পর্যটকদের জন্য রিসোর্ট হিসেবে ব্যবহৃত হবে, তা এখনো পরিষ্কার নয়।২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জ্যাকুলিনের। পরে ‘মার্ডার ২’, ‘রেস ২’, ‘হাউসফুল’ সিরিজসহ একাধিক হিট ছবিতে কাজ করে জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘হাউসফুল ৫’-এ।তবে ক্যারিয়ারের পাশাপাশি তিনি জড়িয়েছেন ২০০ কোটি রুপির প্রতারণা মামলায়, যেখানে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিকবার জেরার মুখোমুখি হয়েছেন।দ্বীপ কেনার মতো চমকপ্রদ সিদ্ধান্তে আবারও আলোচনায় উঠে এলেন এই বলিউড অভিনেত্রী।

 


এই বিভাগের আরো খবর