সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

প্রতিনিধি: / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বর্তমান নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার নতুন এ মূল্যের ঘোষণা দেওয়া হয়েছে, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে।

গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


এই বিভাগের আরো খবর