সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যায় ভিয়েতনামের দিয়েন বিয়েনে মৃত্যু-নিখোঁজ ১৪

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বিদেশ : ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় প্রদেশ দিয়েন বিয়েনে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার তিয়েন ফংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘণ্টার তুমুল বৃষ্টির পর বৃহস্পতিবার রাতে নিচু এলাকার অনেক বাড়িঘর প্লাবিত হয়, প্রদেশের পাহাড়ি অনেক এলাকায় দেখা দেয় হঠাৎ বন্যা ও ভূমিধস। এসব ঘটনায় সব মিলিয়ে ১৪ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে তারা। বন্যার কারণে দিয়েন বিয়েনের অনেক অংশে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে প্রাদেশিক গণকমিটির এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাং পু শি গ্রামে কাদার ধসে দুই শিশু চাপা পড়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত তাদের মরদেহ খুঁজে পায়নি, বলা হয়েছে ওই বিবৃতিতে। প্রদেশটিতে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর