সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অপু সেই গরু বিক্রেতাকে ওমরায় পাঠালেন

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে অঝোরে কান্নার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ব্যক্তিকে ওমরাহ পালনে সহায়তা করেছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহর উদ্দেশে তিনি রওনা দেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে শামসুল হক ফাউন্ডেশন। উল্লেখ করা হয়, এই মানবিক উদ্যোগে সাড়া দিতে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি আমাদের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান। ফাউন্ডেশনের উদ্যোগে ও অভিনেত্রী অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় গত শুক্রবার ভোর ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পবিত্র ওমরাহর উদ্দেশ্যে রওনা দেন রইস উদ্দিন। উল্লেখ্য, এর আগে গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন। একজন ক্রেতা তাকে দেন এক লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে এক লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার ভয়াবহতায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এতে হতাশায় কেঁদে উঠেছিলেন তিনি, আর সেই বোবা কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে। পরবর্তীতে বিভিন্ন সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে আসে সহায়তার হাত। এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন।

 


এই বিভাগের আরো খবর