সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘অন্তর্বর্তী সরকার ফেসবুকে প্রচারণার মাধ্যমে গণতন্ত্রের ক্ষতি করছেন’

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “অন্তর্বর্তী সরকারের অনেকেই নিজেদের লোক দিয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন, এ সরকারের ৪ থেকে ৫ বছর ক্ষমতায় থাকা উচিত। এর মাধ্যমে তারা গণতন্ত্রের ক্ষতি করছেন।”

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা নিয়ে রিজভী বলেন, গত আন্দোলনের সময় বিএনপির নেতারা যখন আত্মগোপন করেছিলেন, পুলিশ তখন তাদের ধরতে গিয়ে যথাযথ ভূমিকা পালন করেছিল। আজ সেই পুলিশি সক্রিয়তা কোথায়?

‘সংবিধানে এ বিধানও থাকা দরকার যে কারা কমিশনার নিযুক্ত হবেন। তাদের নিরপেক্ষতা যে অক্ষুণ্ন থাকে। যে চেতনায় তারা বিশ্বাসী হোক যেন আল্লাহকে ভয় পেয়ে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন। তার দল ও চেতনার ওপর যেন নির্ভর না হয়। এগুলো আমাদের বিবেচনায় নিয়ে কাজ করতে হবে’-উল্লেখ করেন বিএনপির এ নেতা।

রিজভী আরও যোগ করেন, ‘মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে। কেউ অপরাধ করলে আইনের হাতে তুলে দিতে হবে।’


এই বিভাগের আরো খবর