সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বাণিজ্য চুক্তি হবে না: বাণিজ্য উপদেষ্টা

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপসহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন, “দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি হবে না।  শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। তবে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো কিছু করবে না সরকার।”

শেখ বশিরউদ্দীন আরও যোগ করে বলেন, “কোনো কারণে ১ আগস্টের মধ্যে বৈঠক না হলে পরবর্তীতে আলোচনার সুযোগ থাকবে। এ নিয়ে শুক্রবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অনলাইন মিটিং হওয়ার কথা রয়েছে। এই মিটিংয়ে অনেক কিছুই স্পষ্ট হবে। আশা করছি, শুল্ক কমানো সম্ভব হবে। এ নিয়ে দিনরাত কাজ করছে মন্ত্রণালয়।”

‘যুক্তরাষ্ট্রের শুল্ক পদ্ধতি ও আইনি কাঠামোর কারণে সরকারের পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হচ্ছে না। এতে শুল্ক কমানোর সুযোগ নেই। দেশটির বাণিজ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হলেও এখনও আমন্ত্রণ পাওয়া যায়নি। আমন্ত্রণ পেলে বাংলাদেশের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনায় অংশ নেবে’-উল্লেখ করেন তিনি।


এই বিভাগের আরো খবর