সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডা. এজাজ আমৃত্যু ভিজিট ৩০০ টাকাই রাখতে চান

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে বলে জানিয়েছেন বিশিষ্ট অভিনয়শিল্পী ও নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকার এ কথা বলেন তিনি। অভিনয় শিল্পীর বাইরেও আপনি একজন চিকিৎসক। সবাই আপনাকে ‘গরিবের ডাক্তার’ বলেও চেনে। কেমন লাগে আপনার? এমন প্রশ্নে উত্তরে ডা. এজাজ বলেন, ভালো লাগে। তবে অনেকেই বলেন, আমি কেন আমার ভিজিট ৩০০ টাকার বেশি করছি না। আমার স্টাফরাও আমাকে বলে, আমার জুনিয়র ডাক্তাররাও আমার চেয়ে বেশি ফি’ নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ভিজিট কম। এতে মানুষ আমাকে সন্দেহ করবে, আমার মানসম্মান থাকবে না। তিনি আরও বলেন, কিন্তু আমি এসব নিয়ে চিন্তা করি না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে। এত টাকার পেছনে ছুটে কী হবে? আমি মনে করি অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটি মানসিক ব্যাধি। আমি খেতে পরতে পারছি, চিকিৎসা থেকে শুরু করে ছেলেমেয়ের লেখাপড়ার খরচও আল্লাহ চালানোর সুযোগ দিয়েছেন। আমি তো ভালো আছি। এর চেয়ে বেশি টাকার তো আমার মনে হয় না প্রয়োজন আছে। চিকিৎসার পাশাপাশি বর্তমানে অভিনয় কেমন করছেন জানতে চাইলে তিনি বলেন, দেনা পাওনা’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছি। বেশ ভালো সাড়া পাচ্ছি। এ ছাড়া কিছু খণ্ডনাটকও করছি। আগের মতো এখন অভিনয়ে এত ব্যস্ততা নেই। তবে অভিনয়ের মধ্যেই আছি। এটি আমার ভালোবাসা বলা যায়। গতকাল ছিলো হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। হুমায়ূন আহমেদের সঙ্গে নানান স্মৃতিচারণ করেন এসব কথা বলেন তিনি।


এই বিভাগের আরো খবর