সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাহরুখ খান শুটিংয়ে গুরুতর আহত হলেন

প্রতিনিধি: / ১৩০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বলিউডে আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালিন গুরুতর চোট পেলেন সুপারস্টার শাহরুখ খান। সূত্রের খবর, পেশিতে আঘাত পেয়েছেন নায়ক। আর তার তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষনিকভাবে বন্ধ করতে হয়েছে সিনেমার শুটিং। এই মুহূর্তে চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে। সুত্রের খবর, সেখানে একটি হাসপাতালে চিকিৎসা করা হবে। জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন শাহরুখ। সেখানেই স্টান্ট করার সময় চোট পান। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের টিমের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতিও দেওয়া হয়নি এখনও। যদিও কানাঘুষো, আঘাত খুব গুরুতর নয়। গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় চোটটা বেশি লেগেছে শাহরুখের। সেই আঘাত যেন গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসা হবে সেখানেই। অনেকেই বলছেন, সম্পূর্ণ সুস্থ হতে আগামী এক মাস সময় নিতে পারেন শাহরুখ। তারপর পুরোপুরি কাজ করতে পারবেন। তাই ‘কিং’ ছবির পরবর্তী শুটিং শুরু হতে পারে সেপ্টেম্বর অথবা নভেম্বর মাস থেকে।


এই বিভাগের আরো খবর