সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে খাদ্য গুদামে মালামাল লোড-আনলোডে চরম ভোগান্তি

প্রতিনিধি: / ৩৯১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

আল আমিন শেখ: বাগেরহাটের মোরেলগঞ্জে বিশখালী নদীর মোহনায় পানগুছি নদীর প্রশাখা
খাল নাব্যতা হারিয়ে ভরাট হয়ে দীর্ঘ একযুগ ধরে খাদ্যগুদামে জেটি ঘাটে মালামাল লোড-
আনলোডে ভোগান্তি এখন চরমে, জোয়ারের অপেক্ষায় সময় পাড় করছেন শ্রমিকরা। নদীটির
১শ গজ পূনঃ খননের দাবী স্থানীয়দের।
মঙ্গলবার সরেজমিনে জানা গেছে, উপজেলার খাদ্যগুদাম ভবনটি ৮০ দশকে পানগুছি নদীর
তীরবর্তী সানকীভাঙ্গা নামক স্থানে নির্মিত হয়। পরবর্তীতে লবন পানি দূরি করনের জন্য
পানগুছির প্রশাখা বিশখালী নদীর মোহনায় স্লুইজ গেট নির্মান করা হলে প্রবাহমান খালটির
পানির শ্রোত কমে নাব্যতা হরিয়ে পলিপড়ে খাদ্য গুদামের সম্মূখ থেকে ১শ গজ খালটি ভরাট
হয়ে গেছে। যে কারনে জেটিঘাটে নৌপথে খাদ্য শষ্য মালামাল লোড-আনলোডে দীর্ঘ ১২ বছর
ধরে প্রতিনিয়ত ভোগন্তি পোহাতে হচ্ছে। সরকারি বরাদ্দকৃত চাল নিতে আসা ১৬টি ইউনিয়ন
ও পৌরসভার চেয়ারম্যানবৃন্দ, সচিব, খাদ্য বান্ধব কর্মসূচী ডিলারদের ট্রলার ও নৌকা নিয়ে
দীর্ঘ ৮ ঘন্টা বসে থাকতে হচ্ছে জোয়ারের অপেক্ষায়। এ সমস্যার কারনে পাশর্^বর্তী কচুয়া
উপজেলার খাদ্য গুদাম থেকে বরাদ্দের চাল আনছেন অনেকেই।
এ বিষয় পঞ্চকরণ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মজুমদার,
চিংড়াখালী ইউপি চেয়ারম্যান আলি আক্কাস বুলু, জিউধরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
বাদশা, নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, খাউলিয়া ইউপি চেয়ারম্যান

মাষ্টার ছাইদুর রহমানসহ একাধীক চেয়ারম্যানরা বলেন, খাদ্য গুদামের এ ভোগান্তি লাগবের
জন্য জেটি ঘাটের সম্মূখ থেকে ১ গজ দৈর্ঘ্য ও ৩০ গজ প্রস্থ খালটি পুনঃ খনন করা হলে
সমস্যার সমাধান হবে।
এ ব্যাপারে মোরেলগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা টোকেন ভৌমিক বলেন, খাদ্য
গুদামের জেটিঘাটের মালামাল লোড-আনলোডের সমস্যার বিষয়ে সংশ্লীষ্ট উর্ধ্বতণ
কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃ খননের জন্য পানি উন্নয়ন
বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা পরিষদের আগামী মাসিক সমন্বয় সভায়ও
বিষয়টি উপাস্থাপন করা হবে।
এ বিষয়ে বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ
আল বিরুনী বলেন, মোরেলগঞ্জের খাদ্য গুদামের সম্মূখে পানগুছির নদীর প্রশাখা খালটি
ভরাট হওয়ার বিষয়ে খাদ্যগুদাম কর্তৃপক্ষ মৌখিকভাবে জনিয়েছেন, বিষয়টি লিখিত ভাবে
আবেদন করলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর