সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের ‘বালুর নগরীতে’ কার্লোভি ভ্যারি উৎসবে পুরস্কার জিতলো

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

চেক প্রজাতন্ত্রে ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলো বাংলাদেশের সিনেমা ‘বালুর নগরীতে- স্যান্ড সিটি’। মাহদী হাসান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি করে নিয়েছে একটি বড় অর্জন। দেশটির কার্লোভি ভ্যারি শহরে গত ৪ জুলাই থেকে শুরু হয়েছে এই উৎসব, শেষ হয়েছে গত শনিবার। এবারও ছিল বিশ্বজুড়ে নানা আলোচিত সিনেমা ও খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতি। সেখানে বাংলাদেশের জন্য গর্বের খবর নিয়ে এলেন তরুণ নির্মাতা মাহদী হাসান। জানা গেছে, ‘বালুর নগরীতে’ সিনেমাটি এই চলচ্চিত্র উৎসবের প্রঙ্মিা বিভাগের মূল পুরস্কারটি অর্জন করেছে; সঙ্গে জিতে নিয়েছে ১৫ হাজার মার্কিন ডলার। আন্তর্জাতিক জুরি সিনেমাটিকে আখ্যা দিয়েছেন এভাবে- ‘একটি অনন্য বয়ান, যেখানে নীরবতা ও নিঃসঙ্গতা হয়ে ওঠে এক গভীর মানবিক ভাষা।’ এই পুরস্কার শুধু অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীন ও বিকল্পধারার সিনেমার জন্য এটি একটি বড় স্বীকৃতি। এর আগেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে মাহদী হাসান দর্শক ও সমালোচকদের নজরে এসেছিলেন। তবে এবারের এই অর্জন নিঃসন্দেহে দেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জন্য এক নতুন মাইলফলক।


এই বিভাগের আরো খবর