সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আশা ভোঁসলের মৃত্যুর গুজব নিয়ে যা বললেন তার ছেলে

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

ভারতের কিংবদন্তী, বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন, এমন খবর স্বাভাবিকভাবে হতবাক করে দিয়েছে তার ভক্তদের। কিন্তু তার পরিবার জানিয়েছেন, এটি গুজব। গুজবের শুরু, সম্প্রতি শাবানা শেখ নামে এক ফেসবুক ব্যবহারকারী, ফুল দিয়ে সাজানো আশার একটি ছবি শেয়ার করেন। পরবর্তীতে পোস্টটি মুছেও দেওয়া হয়। সেই পোস্টে লেখা ছিল, ‘বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে আর নেই, একটি সংগীত যুগের অবসান (০১ জুলাই ২০২৫)।’ আর যা দেখে রীতিমতো বিচলিত হয়ে পড়েন কিংবদন্তী এই গায়িকার অনুরাগীরা। সে খবরের প্রতিক্রিয়া জানিয়ে ছেলে আনন্দ ভোঁসলে ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘এটা ভুয়া খবর।’ গত মাসে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আশা। রেখার ১৯৮১ সালের ছবি ‘উমরাও জান’-এর প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন। আশা ভোঁসলে হিন্দি সিনেমার সবচেয়ে সফল গায়িকাদের একজন। আট দশকেরও বেশি সময় ধরে চলা তার কর্মজীবনে তিনি একাধিক ভারতীয় ভাষায় সিনেমা এবং অ্যালবামের জন্য গান রেকর্ড করেছেন এবং পুরস্কারও পেয়েছেন। তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত করা হয়।


এই বিভাগের আরো খবর