সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা’

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। এদিকে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন। জোভান পোস্ট দিয়ে লিখেছেন, রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসি ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সনিয়া আক্তার নামে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘সহমত খুবই সুন্দর কথা বলছেন।’ আরেকজনের মন্তব্য, ‘এরকম কত সার্টিফিকেট ঘরে পরে আছে কোনো কাজে আসেনি।’ প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।


এই বিভাগের আরো খবর