সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ!

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

তবে, কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

গত রোববার রাতে রাজধানীর মহাখালী ও ফার্মগেট এলাকায় তিন’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরমধ্যে রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ এসে রাস্তায় দু’টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। পরে ফুটপাতের এক আম বিক্রেতা পা দিয়ে ককটেলটি সরাতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।


এই বিভাগের আরো খবর