সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাবেক সিইসি নুরুল হুদা আদালতে দায় স্বীকার করলেন

প্রতিনিধি: / ১০৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতে দায় স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২২ জুন উত্তরার নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন কে এম নুরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন আদালত তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান।

এই মামলায় গত সোমবার নূরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। প্রহসনের নির্বাচন করার অভিযোগে গত রবিবারই ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।


এই বিভাগের আরো খবর