সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘নীলপদ্ম’ টোকিওতে পুরস্কৃত হলো

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’। নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় এটি। এবার টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে সিনেমাটি। পুরস্কার প্রাপ্তির পর এই সিনেমার নির্মাতা তৌফিক এলাহি গণমাধ্যমকে বলেন, টোকিও লিফট অব ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিল। জুরিরা সিনেমাটিকে নানানভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম। কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটা ভাবিনি। তিনি আরও বলেন, ‘নীলপদ্ম’ আমার গবেষণাধর্মী নির্মাণ। কর্তৃপক্ষ আমাকে ই-মেইল যোগে আগেই বিষয়টি জানিয়েছেন কিন্তু ই-মেইল চেক করতে দেরি হলো বলে বিষয়টি এখন জানাতে পারছি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এটি শুধু আমার একার প্রাপ্তি নয়, এই সিনেমার আর্টিস্ট, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ। এটি বর্তমানে প্রদর্শিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।


এই বিভাগের আরো খবর