সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কিন গায়ক ববি শারম্যান

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মারা গেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান। গত মঙ্গলবার প্রয়াণ ঘটে তার। সত্তর দশকের জনপ্রিয় এই তারকার মৃত্যুকালে বয়স হইয়েছিল ৮১ বছর। শারম্যান এর স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ব্রিজিট লেখেন, ‘আমার স্বামী ববি শারম্যান আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তার হাতে হাত রেখে তিনি আমাদের ভালোবাসার ২৯ বছরের সংসারকে সম্মান জানিয়ে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়েও তিনি আমার পাশে ছিলেন, সবসময় ছিলেন। তিনি ছিলেন সাহসী, কোমল আর আলোয় ভরা মানুষ।’ মাস কয়েক আগে জানা যায়, মারণঘাতি ক্যানসারে আক্রান্ত ছিলেন শারম্যান; ছিলেন স্টেজ ৪ এ। সে সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। শেষদিকে কিডনি থেকে ক্যানসার তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে। গায়ক ও অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও ববির জীবনের আরেকটি অনন্য অধ্যায় হলো তার মানবসেবামূলক ভূমিকা। গ্ল্যামার ভুবন ছেড়ে তিনি যুক্ত হন জরুরি স্বাস্থ্যসেবা খাতে। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পশ্চিমের বিনোদন দুনিয়াতে।


এই বিভাগের আরো খবর