সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস২০২৫ উদযাপন

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ বুধবার(২৫জুন) সকালে বাগেরহাটে  “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় “—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করেছে বাগেরহাট জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এই দিন সকালে জেলা প্রশাসন চত্বের এক সচেতনতামূলক র‍্যালি শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব
 করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশিদ। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন আমরা প্লাস্টিক ব্যবহারটা কমাই ,কারণ প্লাস্টিক দূষণ জলবায়ু ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। জলবায়ুকে কোনভাবেই পরিবর্তন করা যাবে না, কিন্তু আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে পারি।সভার
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুর রহমান। এসম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামিম আহ্সান , ডাঃ রিয়াদুজ্জামান সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও পরিবেশ আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর