সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সচিবালয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান নেন। কর্মবিরতির পর অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। উল্লেখ্য, অধ্যাদেশ বাতিলের দাবিতে গত ২৪ মে থেকে আন্দোলন করছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।


এই বিভাগের আরো খবর