Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ শেষে দেশে ফিরেছেন ৪০ হাজার ৫২০ জন, সৌদিতে মৃত্যু ৩৮ জনের

  • Reporter Name
  • Update Time : ০২:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ১৩৭ Time View

পবিত্র হজ শেষে ফিরতি ফ্লাইটে গত শুক্রবার পর্যন্ত দেশে ফিরে এসেছেন ৪০ হাজার ৫২০ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে দেশে আসা হাজির সংখ্যা ৫ হাজার ৬, আর বেসরকারি মাধ্যমে এসেছেন ৩৫ হাজার ৫১৪ জন। হজ বুলেটিন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৬ হাজার ২৬২ জন হাজি। এছাড়াও সৌদি এয়ারলাইন্স ১৬ হাজার ৯৩৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৩২৫ জন হাজি পরিবহন করেছে। সবমিলিয়ে গত শুক্রবার পর্যন্ত ফিরতি ফ্লাইট এসেছে ১০৩টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪১টি। এছাড়াও সৌদি এয়ারলাইন্সের ৪৩টি এবং ফ্লাইনাসের ১৯টি ফিরতি ফ্লাইট দেশে এসেছে। গত শুক্রবার পর্যন্ত এবছর হজ করতে গিয়ে সৌদি আরবে মোট ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে পুরুষ ২৭ এবং নারী ১১ জন। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এবছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজের ফ্লাইট। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল ৩১ মে।

Tag :
About Author Information

জনপ্রিয়

হজ শেষে দেশে ফিরেছেন ৪০ হাজার ৫২০ জন, সৌদিতে মৃত্যু ৩৮ জনের

Update Time : ০২:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫