সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শেষ ষোলোতে বায়ার্ন, গোল উৎসব বেনফিকার

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ জুন, ২০২৫

স্পোর্টস: আগের ম্যাচে অকল্যান্ডকে ১০ গোল দিয়েছিল বায়ার্ন মিউনিখ। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে একটু প্রতিরোধের মুখে পড়লো তারা। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে হারাতে ঘাম ছুটেছে জার্মান চ্যাম্পিয়নদের। শেষ দিকের গোলে ২-১ এ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন।
সি গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মিউনিখ ক্লাব। আরেক ম্যাচে অকল্যান্ডকে ৬ গোলে উড়িয়ে দিয়ে নকআউটের হাতছানি পাচ্ছে বেনফিকা। পর্তুগিজ ক্লাবের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন প্লেমেকার অ্যাঞ্জেল ডি মারিয়া। বেনফিকা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে হ্যারি কেইনের ১৮ মিনিটের গোলে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধ শেষেও ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল। বিরতির পর ফিরে ৬৬ মিনিটে মিগুয়েল মেরেন্তিয়েল বোকাকে সমতায় ফেরান। ৮৪ মিনিটে মাইকেল ওলিসের গোলে বায়ার্নের জয় নিশ্চিত হয়েছে। দুই দলের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। আক্রমণ পাল্টা আক্রমণে সমানতালে দুই দলই লক্ষ্যে শট রেখেছে। বায়ার্নের চার শটের বিপরীতে বোকার ছিল তিনটি। হারলেও আর্জেন্টাইন ক্লাবের বিশ্বকাপ এখনও শেষ হয়নি। এক পয়েন্ট নিয়ে তারা তিনে। শেষ ম্যাচে তারা বায়ার্নের কাছে বেনফিকার বড় হারের কামনা করবে এবং অকল্যান্ডের বিপক্ষেও জিততে হবে বড়


এই বিভাগের আরো খবর