সর্বশেষ :
তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী খান নাদিরা ইয়াসমিন তুরানী ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছেলেদের সঙ্গে শাকিব খানের ভিডিও ভাইরাল

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

বাবা দিবসে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা শাকিবে খানের দুই ছেলের ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দিবসে সাবেক দুই স্ত্রী অপু ও বুবলী নিজ নিজ ছেলেদের সঙ্গে শাকিব খানের ছবি, ভিডিও লেখা পোস্ট করেন। সেইগুলো নিয়ে নেটপাড়ায় চলে আলোচনা ও তর্ক-বিতর্ক। এই বাবা দিবসেও দেখা গেল তেমন চিত্র। বাবাকে শুভেচ্ছা জানিয়ে রাতে ভিডিও পোস্ট করা হয় বড় ছেলে আব্রাম খান জয়ের ফেসবুক পেজ থেকে। সেই ভিডিওতে দেখা যায় হারমোনিয়াম নিয়ে বাবার সঙ্গে গান করছে জয়। সঙ্গে ক্যাপশন, ‘আমার অসাধারণ বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সেরা বাবাকে নিয়ে উদযাপন করছি।’ এদিকে দ্বিতীয় স্ত্রী বুবলীর ফেসবুক পেজ থেকে বাবা দিবসের শুভাচ্ছো জানিয়ে রাতে আরেকটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে ছোট ছেলে বীরকে শাকিব খান বলেন, ‘তোমার বাবা কে?’ বীর বলে, ‘থালাইবা…’ শাকিব আবার জানতে চান, ‘আমরা কোন গ্রুপের মালিক?’ উত্তরে বীর বলে, ‘এসকে গ্রুপ।’ এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘যেমন বাবা তেমন ছেলে। বাবার ভালোবাসা সবসময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকবে।’ হ্যাশট্যাগ লিখেছে, ‘শুভ বাবা দিবস।’ দুটি ভিডিও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। দেখেছেন লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী। তাদের অধিকাংশই বাবা শাকিব খানের প্রশংসা করছেন। অভিনয়ের ব্যস্ততার পরও তিনি তার দুই ছেলেকে সময় দিতে ভুলেন না। অন্যদিকে এসব ভিডিও প্রকাশ করে অনেকে অপু ও বুবলীর লোক দেখানো স্বভাবের সমালোচনা করছেন। প্রসঙ্গত, এবার ইদে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা হলে ঝড় তুলেছে। তারকাসমৃদ্ধ কাস্টিং, গ্ল্যামার ও গল্প মিলিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যেই দেশের অনেক প্রেক্ষাগৃহে ছবিটির শোগুলো হচ্ছে হাউসফুল।


এই বিভাগের আরো খবর