Dhaka ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজ লিটন প্রসঙ্গে মুখ খুললেন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ৩৩৮ Time View

স্পোর্টস: বাজে পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন লিটন দাস। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হন লিটন। দুই ম্যাচেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার। লিটনের বাদ পড়া নিয়ে কথা বলে টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। রোববার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সেখানে লিটনের বাদ পড়া প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার বলেন, ‘আপনি দেখেন যে লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি ওনি বাদ পড়েছে ওইরকম কিছু না, আবার ক্যামবেক করতে পারবে-এটা আমি মনে করি।’ তিনি আরও বলেন, ‘উনার (লিটন) মধ্যে সেই সম্ভাবনা আছে। আমরা জানি উনি কেমন খেলোয়াড়। উনি যে বাদ পড়েছে, এই রকম কিছু না। একটু হয়তো অফফর্মে আছে। আবার খুব দ্রæত বাংলাদেশ দলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি।’ পারফর্ম করেই দলে টিকে থাকতে হবে উল্লেখ করে মিরাজ বলেন, ‘জাতীয় দলে কিন্তু পারফরম্যান্স করেই খেলতে হবে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশে। তারপরও সবার আপ ডাউনস থাকে।’

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা

মিরাজ লিটন প্রসঙ্গে মুখ খুললেন

Update Time : ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪