সর্বশেষ :
তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী খান নাদিরা ইয়াসমিন তুরানী ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও বড় পর্দায় ফিরছে ‘ওয়ান্ডার ওম্যান’

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫

ডিসির জনপ্রিয় নারী সুপারহিরো ‘ওয়ান্ডার ওম্যান’ আবারও ফিরছে বড় পর্দায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি স্টুডিওর অন্যতম প্রধান জেমস গান। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নতুন ‘ওয়ান্ডার ওম্যান’ চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার কাজ চলছে। তবে এটি হবে একেবারেই নতুনভাবে শুরু হওয়া একটি গল্প। আগের মতো গাল গ্যাডটকে আর এই চরিত্রে দেখা যাবে না। ২০১৭ সালের ‘ওয়ান্ডার ওম্যান’, ‘জাস্টিস লিগ’, ২০২০-এর ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’, ২০২১-এর ‘জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ’ এবং ২০২৩-এর ‘দ্য ফ্ল্যাশ’-এ ক্যামিও চরিত্রে গাল গ্যাডটের অভিনয়ের পর ডিসি ইউনিভার্সের পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এবার নতুন অভিনেত্রীকে দেখা যাবে ডায়ানা প্রিন্সের ভূমিকায়। তবে ইসরায়েলি অভিনেত্রীর পরিবর্তে নতুন কাকে দেখা যাবে সেটা এখনো ঘোষণা দেয়া হয়নি। এদিকে ওয়ান্ডার ওম্যানের জন্মস্থান থেমিসকিরাকে কেন্দ্র করে একটি ধারাবাহিক নির্মাণের কথাও জানালেন জেমস গান। তবে সেটি খুব ধীরে এগোচ্ছে বলে উল্লেখ করেন তিনি। নতুন ওয়ান্ডার ওম্যান ছাড়াও ডিসি স্টুডিওর আরও কয়েকটি ছবি নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে ‘সুপারম্যান’। এটি ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাবে। এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করছেন ডেভিড কোরেনসওয়েট। চিত্রনাট্য ও পরিচালনায় জেমস গান নিজেই। ‘সুপারগার্ল: ওম্যান অব টুমরো’ নামের একটি ছবি ২০২৬ সালের জুনে মুক্তি পাবে। মিলি অ্যালকক থাকছেন শিরোনাম ভূমিকায়। পরিচালনায় ক্রেইগ গিলেসপি। ব্যাটম্যানের এক ভয়ংকর শত্রুকে নিয়ে তৈরি হচ্ছে ‘ক্লেইফেস’ নামের হররধর্মী সিনেমা। এটি মুক্তি পাবে ২০২৬ সালের সেপ্টেম্বরে। ব্যাটম্যানের দুই সহকারী ডিক গ্রেসন ও জেসন টডকে নিয়ে নির্মিত একটি অ্যানিমেটেড সিনেমা ‘ডায়নামিক ডুয়ো’ মুক্তির সম্ভাব্য সময় ২০২৮ সালের জুন। জেমস গান আরও জানিয়েছেন, তিনি সুপারম্যানকে ঘিরে আরও একটি ছবি পরিকল্পনা করছেন। তবে সেটি সরাসরি ‘সিক্যুেয়ল’ হবে কি না তা নিশ্চিত করেননি। ডিসি ইউনিভার্সের প্রথম ধাপের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কয়েকটি টেলিভিশন সিরিজও। যেমন ‘পিসমেকার’, ‘ল্যান্টার্নস’ ও ‘ক্রিচার কমান্ডোস’।


এই বিভাগের আরো খবর