সর্বশেষ :
তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী খান নাদিরা ইয়াসমিন তুরানী ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হানিয়া আমির সৌদি আরবে ব্যস্ত সময় কাটাচ্ছেন

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫

হজ পালনের পর পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া তারকা হানিয়া আমির বর্তমানে সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মায়ের সঙ্গে হজ পালনের দেশটির বিভিন্ন অঞ্চল। নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হানিয়া আবায়া পরিহিত কিছু ছবি শেয়ার করেছেন, যা তার ভক্তদের কাছে দারুণ প্রশংসিত হয়েছে। এই ছবিগুলোতে তাকে অত্যন্ত মার্জিত ও সুন্দর দেখাচ্ছে। তার পোস্ট করা একটি ছবির ক্যাপশনে হানিয়া নিজেকে ‘রাজকুমারী’ হিসেবে অভিহিত করেছেন যা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভ্রমণকালে তিনি সৌদি আরবের বিখ্যাত ফাস্ট ফুড চেইন ‘আল বিক’-এর খাবারের স্বাদও গ্রহণ করেছেন। বন্ধুদের সাথে এই ফাস্ট ফুড রেস্টুরেন্টে তোলা ছবিতে তাকে বেশ প্রফুল্ল মেজাজে দেখা গেছে। হানিয়া আমিরের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাকে ‘হাজ্জন হানিয়া আমির’ নামে সম্বোধন করে তার জন্য দোয়া করছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনার প্রতিদিনের ছবিগুলো হৃদয়গ্রাহী’ অন্যদিকে আরেকজন লিখেছেন, ‘হাজান সাহেব, আপনাকে আবায়ায় খুব সুন্দর দেখাচ্ছে।’ তার এই ছবিগুলো ভক্তদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক উভয় দিক থেকেই ইতিবাচক প্রভাব ফেলেছে। উল্লেখ্য, হানিয়া আমির পাকিস্তানের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১৮.৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে যা তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ এবং ‘দিলরাবা’।


এই বিভাগের আরো খবর